গ্যাবার্ডিন প্যান্টে রং ফ্যাকাশে ও ঢিলা হওয়ার সমাধান | Red Rooks
Product Guide

নতুন প্যান্ট কিছুদিন পরই রং ফ্যাকাশে, ঢিলা হয়ে যায়? এই ৫টি কারণ ও সমাধান জেনে নিন

Admin User
Admin User
2,488 0

নতুন প্যান্ট কিনে কিছুদিন পর দেখা যায় রং ফ্যাকাশে হয়ে গেছে, হাঁটুর কাছে সাদা দাগ পড়েছে, অথবা প্যান্টটা আগের মতো টান টান নেই — এই অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই হয়েছে। সমস্যাটা সাধারণত প্যান্টে না, বরং এর ফ্যাব্রিক আর তৈরির প্রক্রিয়ায়।

আজ কথা বলবো এমন একটি প্যান্ট নিয়ে, যেটা তৈরি করা হয়েছে ঠিক এই সমস্যাগুলো মাথায় রেখে — Red Rooks FlexTwill Gabardine Pant

১. রং কেন ফ্যাকাশে হয়ে যায়, আর সমাধান কী?

বেশিরভাগ সস্তা গ্যাবার্ডিন প্যান্টে সাধারণ ডাইং প্রসেস ব্যবহার হয়, যার কারণে কয়েকবার ধোয়ার পরই রং ফ্যাকাশে হয়ে যায়। Red Rooks FlexTwill Gabardine Pant এ ব্যবহার করা হয়েছে উন্নতমানের ডাইং ও ফিনিশিং, যার টার্গেট কালার ফাস্টনেস — ধোয়ার ক্ষেত্রে Grade 4–5, শুকনো ঘর্ষণ ও আলোতে Grade 4। ফলে নিয়মিত ব্যবহার ও ধোয়ার পরও রং দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে। এক্ষেত্রে উন্নতমানের ডাইয়িং কেমিক্যাল ব্যবহার করতে হয়।

২. হাঁটুর কাছে সাদা দাগ পড়ে কেন?

হাঁটুর অংশে বারবার ভাঁজ ও ঘর্ষণের কারণে অনেক প্যান্ট দ্রুত সাদা বা বিবর্ণ হয়ে যায়। উন্নতমানের সুতা এবং ডাইয়িং এ নিয়ন্ত্রিত ফিনিশিং ব্যবহার করে এই প্যান্টে হাই-ঘর্ষণযুক্ত অংশের স্থায়িত্ব বাড়ানো সম্ভব।

৩. কিছুদিন পর প্যান্ট ঢিলা হয়ে যায় কেন?

সস্তা স্ট্রেচ ফ্যাব্রিক বারবার ব্যবহারের পর নিজের আকৃতি হারিয়ে ফেলে। এখানে উন্নতমানের সুতা আর উন্নতমানের লেক্রা স্পানডেক্স ব্যাযবহার করতে হবে যার স্ট্রেচ রিকভারি টার্গেট ≥৯০%। মানে নিয়মিত ব্যবহারের পরও প্যান্ট অতিরিক্ত ঢিলে না হয়ে নিজের আকৃতি ধরে রাখে, সাথে ১৮–২২% আরামদায়ক স্ট্রেচও পাওয়া যায়। Red Rooks FlexTwill Gabardine Pant এই ধরনের একটা প্যান্ট।

৪. বসতে-উঠতে, নামাজ পড়তে অস্বস্তি লাগে কেন?

বাজারের অনেক লো-রাইজ প্যান্ট দীর্ঘক্ষণ বসা, মাটিতে বসা বা নামাজের সময় পর্যাপ্ত আরাম দেয় না। প্যান্ট ডিজাইন করতে হবে যে বাংলাদেশের দৈনন্দিন জীবনযাত্রার কথা মাথায় রেখে — ফ্রন্ট রাইজ ও ব্যাক রাইজের সঠিক ভারসাম্যে, যাতে অফিস, ভ্রমণ, বসা-ওঠা ও নামাজ — সবকিছুতেই সমান আরাম পাওয়া যায়। এ জন্যে Bangladesh Fit ব্যবহার করতে হবে।

৫. সেলাই খুলে যায়, পকেট ছিঁড়ে যায় কেন?

ফ্যাব্রিক যতই ভালো হোক, সেলাই করার সুতা ও পকেটিং ফেব্রিকের মান খারাপ হলে প্যান্ট বেশিদিন টেকে না। তাই প্যান্ট তৈরির সময় গুরুত্ব দিতে হবে কোয়ালিটি সেলাই, উচ্চ-চাপের অংশে রিইনফোর্সমেন্ট, টেকসই পকেট, মানসম্মত জিপার-বোতাম এবং ক্রচ ও সাইড সিমের মজবুত কনস্ট্রাকশনে। এই কোয়ালিটি প্রতিটি ব্যাচেই ফ্যাব্রিক, রং, সাইজ, স্ট্রেচ ও ফিনিশিং যাচাই করে তবেই পণ্য বাজারজাত করতে হবে।

রঙ ও সাইজ

Black, Khaki, Navy Blue, Gray — এই ৪টি কালারে পাওয়া যাচ্ছে, সাইজ ৩২ থেকে ৪০ পর্যন্ত।

উন্নতমানের ফ্যাব্রিক • বাংলাদেশি ফিট • দীর্ঘস্থায়ী পারফরম্যান্স • দৈনন্দিন আরাম — এটাই Red Rooks-এর প্রতিশ্রুতি।

Related Keywords

gabardine pants, cotton stretch pants, mens pants bangladesh, red rooks

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment